বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে আহত

বন্দরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শাহীন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার ( ২৮ জুন) সকালে বন্দরের বক্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে বেঁচে যান তিনি।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হামলাকারীরা এরআগেও শাহীনের স্ত্রী ববিকে ইভটিজিং করেছে একাধিকবার। এ ব্যাপারে মামলাও চলমান রয়েছে। শুক্রবার সকালে শাহীনের সামনে স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে আমজাদ। এতে প্রতিবাদ করে শাহীন। এ সময় আমজাদ তার ছেলে আপন, হৃদয়, ভাতিজা আকাশকে ফোনে অস্ত্রশস্ত্র নিয়ে আসতে বললে তারা এসেই শাহীনের উপর হামলা শুরু করে। মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

About the author

SOFT PRO IT