সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলার আসামি হাতুড়ি লিটন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলার আসামি হাতুড়ি লিটন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জ থেকে চাঁদাবাজি মামলার আসামি জুলহাস উদ্দিন লিটন ওরফে হাতুড়ি লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। লিটন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দ্বীনা ডাকাতের ভাই ও সিদ্ধিরগঞ্জের নায়াআটি মুক্তিনগর এলাকার রুস্তম আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ বলেন, বৃহস্পতিবার (২৭ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাশ থেকে লিটনকে গ্রেফতার করা হয়েছে। লিটন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গণপরিবহন ও ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রকদের অন্যতম একজন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT