অন্যান্য রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সুবিধা ভোগীরা ঝড়ে যাবে কিন্তু ত্যাগীরা থাকবে অনন্তকাল দলীয় স্বার্থে : তৈমূর

সুবিধা ভোগীরা ঝড়ে যাবে কিন্তু ত্যাগীরা থাকবে অনন্তকাল দলীয় স্বার্থে : তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় বধির সংস্থার অনুমোদিত বধির স্কুল ও বধির সংগঠন পরিদর্শন করার জন্য বি.এন.পি চেয়ারর্সনের উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকার রাঙ্গামাটি পৌছালে রাঙ্গামাটি জেলা ও শহর বি.এন.পি ও অংঙ্গ সংগঠন জেলা বি.এন.পির কার্যালয়ে তৈমূর আলম খন্দকারের সংবর্ধনার আয়োজন করে।  সভায় সভাপতিত্ব করেন মো: শাহ আলম (সভাপতি রাঙ্গামাটি জেলা বি.এন.পি) আরো বক্তব্য রাখেন এ্যাড. মামুনুর রশিদ  মামুন (সিনি: যুগ্ন সম্পাদক), আলী বাবর (যুগ্ন সম্পাদক),  বাবুল আলী (যুগ্ন সম্পাদক),  বাচ্চু ( যুগ্ন সম্পাদক), ফারুক আহাম্মেদ শাকিল (সভাপতি জেলা যুবদল), নুরু নবী (সিঃ সহ সভাপতি জেলা যুবদল), ছাব্বির আহাম্মদ (সভাপতি জেলা ছাত্রদল), মোঃ সুমন (প্রচার সম্পাদক রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদল)  প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দদের বক্তব্য শুনে এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন যে, বিএনপির নেতাকর্মীদের সাহস হারালে চলবে না বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলকে গতিশীল করার জন্য জেলা ও তৃনমুল নেতৃবৃন্দকে এগিয়ে আসার এখনই সময়। এ সময়কে কাজে লাগাতে নেতাকর্মীদের আহবান জানান।

এ্যাড. তৈমূর আলম খন্দকার আরও বলেন যে, একটি রাজনৈতিক দলের ক্রাক ডাউন বা ব্রেক ডাউন হতেই পারে এতে পিছিয়ে পড়ার কিছুই নেই বরং জনগণের স্বার্থে এগিয়ে যেতে হবে কাক্সিক্ষত লক্ষে পৌছানোর জন্য। সুবিধাবাদী ও সুবিধা ভোগকারীরা সময়ের প্রয়োজনে ঝড়ে যাবে কিন্তু ত্যাগীরা থাকবে অনন্তকাল দলীয় স্বার্থে।

About the author

SOFT PRO IT