রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ থেকে চুরি হওয়া প্রাইভেটকার গাজীপুরে উদ্ধার

রূপগঞ্জ থেকে চুরি হওয়া প্রাইভেটকার গাজীপুরে উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জ থেকে চুরি হওয়া প্রাইভেটকার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাহনা ফ্লাইওভার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবুল ও হারুন ওরফে আলমগীর হোসেন নামে দুই জনকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে প্রাইভেটকার উদ্ধারসহ ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার ডেইবাড়ী মৃত মোসলেহ উদ্দিনের ছেলে ও হারুন ওরফে আলমগীর হোসেন পাগলা থানার কর্মমন্ডল এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, গত ১১ মে সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকা থেকে একটি প্রাইভেটকার চুরি হয়। চুরির ঘটনায় প্রাইভেটকারের মালিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ২৬ জুন বুধবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাহনা ফ্লাইওভার এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল ও হারুন ওরফে আলমগীর হোসেন নামের দুই জনকে গ্রেফতার করা হয় এবং প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT