নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কুটি হত্যাকারীদের আটকের লক্ষে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে : এসপি

কুটি হত্যাকারীদের আটকের লক্ষে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে : এসপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি আক্তার কুটিকে ২৬ জুন বুধবার ভোর সাড়ে ছয়টায় প্রাত:ভ্রমন করা কালীন চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে যাওয়ার পাকা রাস্তা দিয়ে হাটার সময় একদল দূর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে মাথায় আঘাত করে ও কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

মূলত মাদক, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসিতেছিল যার ফলশ্রুতিতে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একাধিক টিম ও ডিবির টিম ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষে পুলিশের একাধিক টিম ও ডিবির টিম মাঠে নেমেছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

About the author

SOFT PRO IT