বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ীর লোকজনেরা

বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ীর লোকজনেরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলম (৩৫) কে কুপিয়ে জখম করেছে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ীর লোকজনেরা। ২৪ জুন সোমবার রাতে পুরান বন্দর গনপারা এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত বড় ভাই আলম বাদী হয়ে ছোট ভাই শাহীনের শ্বশুর সেলিম মিয়া ও তার পরিবারের সদস্যদের আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ সুত্রে জানা যায়, পুরান বন্দর চৌধুরী বাড়ী গনপারা এলাকার নুরুল হক মিয়ার ছেলের সাথে শাহীনের সাথে একই এলাকার সেলিম মিয়ার মেয়ে সুমনার সাথে ৩ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই স্বামী শাহীনের সাথে সুমনার বনিবনা হতনা। প্রায় সময়ই স্ত্রী সুমনা পিত্রালয়ে যেতে বায়না ধরত। সামান্য বিষয় নিয়ে শাহীনের বড় ভাই আলম ও তার স্ত্রীর সাথে সুমনা ঝগড়া বিবাদে লিপ্ত হত। এক পর্যায়ে শাহীনের স্ত্রী সুমনা কাউকে না বলে পিত্রালয়ে গিয়ে শাহীন ও তার ভাই আলমকে জানিয়ে দেয় সে আর শাহীনের সংসার করবেনা। এ বিষয়ে স্থানীয়দের মাধ্যমে একাধিকবার শালিস হলেও তেমন কোন সমাধান হয়নি।

এর ধারাবাহিকতায়, গত সোমবার রাতে শাহীনের বড় ভাই আলম দোকানে সদাই কিনতে গেলে পুরান বন্দর চৌধুরীবাড়ী গনপাড়া এলাকায় আশা মিয়ার দোকানের সামনে পূর্ব পরিকল্পনানুযায়ী শাহীনের শ্বশুর সেলিম মিয়া, স্ত্রী সুমনা, শ্বাশুরী রেহেনা, ইমন, রাজন, লিটনসহ অঞ্জাতনামা ৩/৪ জন মিলে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। প্রতিবাদ করলে শাহীনের শ্বশুর রামদা দিয়ে আলম মিয়াকে ডান হাতে কুপিয়ে জখম করে ও অন্যান্যরা এলোপাথারী পিটিয়ে আহত করে। আহতাবস্থায় আলম চিৎকার করলে হামলাকারীরা তার পকেটে থাকা ১০ হাজার টাকা ও গলার চেইন লুট করে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন আহত আলমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে।

About the author

SOFT PRO IT