নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ‍‍ওয়ামী লীগের শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ‍‍ওয়ামী লীগের শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (২৩ জুন) সকালে শহরের ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পূষ্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, সহ সভাপতি আব্দুর কাদির, সাধারন সম্পাদক অ্যাড. আবু হাসনাত সহিদ মো. বাদল, যুগ্ম সাধারন সম্পাদক ইকবার পারভেজ, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এমএ রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাড. হোসনে আরা বাবলী প্রমূখ।

About the author

SOFT PRO IT