নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জার্মানি সফরে মেয়র আইভী

মেয়র আইভীর শুভ জন্মদিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ব্যক্তিগত সফরে জার্মানি গিয়েছেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা। শনিবার (২২ জুন) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামূল হকের স্বাক্ষরিত বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, ২১ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মরকে ছুটি অনুমোদনের প্রেক্ষিতে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ব্যক্তিগত সফরে জার্মানি যাবেন ২২ জুন। আর ৫ জুলাই বাংলাদেশ অবস্থান করবেন। তাঁর ছুটিকালীন সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং প্যানেল মেয়র আফসানা আফরোজকে আর্থিক বিষয়াদি ব্যতিত রুটিন কার্যক্রম সম্পঋদনের জন্য নির্দেশ দেয়া হয়।

About the author

SOFT PRO IT