নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন, সরকারের মন্ত্রিসভার সদস্যরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা।

