নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফিলিপাইনে বর্জ্য ব্যাবস্থাপনা বিষয়ে ডেভেলাপমেন্ট অথরিটির ডিরেক্টর আইবি হেড মিস ইলসি ইনকারনার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। গত সোমবার ম্যানিলাতে সৌজন্যে সাক্ষাতে মিস ইলসি বর্জ্য ব্যবস্থপনার ক্ষেত্রে তথ্য ও ইকুইপমেন্ট এবং ট্রেনিং দিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এমএমডিএ পরিচালক মিস ইলসিকে নাসিকের লোগো সম্বলিত উত্তরীয় দেন। ম্যানিলা মেট্রোপলিটনের ১৭টি সিটি কর্পোরেশনের মূল অথিরিটি এমএমডিএ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী বিভিন্ন প্রকল্প ডাম্পিং জোন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন।

