বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে নিলেন চেয়ারম্যান মাসুম

রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে নিলেন চেয়ারম্যান মাসুম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অজ্ঞাত অসহায় এক বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ। বৃস্পতিবার রাতে কেওঢালা-উলিপুরা সড়কের শ্রীরামপুর গ্রামের রাস্তার পাশ থেকে তুলে নিয়ে যায়। বর্তমানে মদনপুর বারাকা হসপিটালে ভর্তি রয়েছেন। গ্রামবাসী জানান, কেওঢালা-উলিপুরা সড়কের পাশে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলাকে রক্তাক্ত অবস্থা কে বা কাহারা ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার রাতে ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় রাস্তা পাশে ওই বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে তিনি তার প্রাইভেটকার থেকে নেমে গ্রামবাসীর সহযোগীতায় প্রাইভেটকারে তুলে মদনপুর বারাকা হসপিটালে নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে ভর্তি করার জন্য পরামর্শ দেন। চেয়ারম্যান মাসুম নিজ খরচে বৃদ্ধা মাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

About the author

SOFT PRO IT