বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে প্রবাসী স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আহত গৃহবধূ ডলি বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গত সোমবার রাতে বন্দর থানার মাহমুদনগর কলাবাগস্থ টগর মিয়ার বাড়ী ভাড়াটিয়া প্রবাসী দাদন মিয়ার স্ত্রী ডলিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত ৩ যুবক। স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে গৃহবধূ প্রাথমিক চিকিৎসা শেষে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে। মাদক ব্যবসা বা পরকীয়া প্রেমের সম্পর্ক কারণে গৃহবূধর উপর এ ধরনের মামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। আহত ডলি বেগম পরকিয়া প্রেমে আসক্ত বলে তারা জানান।

About the author

SOFT PRO IT