বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিজয়ী সানু ও শান্তাকে খান মাসুদের অভিনন্দন

বন্দর বিজয়ী সানু ও শান্তাকে খান মাসুদের অভিনন্দন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা নির্বাচনে বিজয়ী পুরুষ ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোনের শান্তাকে অভিনন্দন জানিয়েছে বন্দর থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খান মাসুদ। বুধবার (১৯ জুন) বিকেলে এক বিবৃতিতে খান মাসুদ গনমাধ্যমকে এক অভিনন্দন জানান।

বিবৃতিতে উল্লেখ করেন, বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু এবং ছালিমা হোসেন শান্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণকে বেগবান করতে জনগনই ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেছে। তাদের এ বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজয়ী ভাইস চেয়ারম্যানরা জনগনের আস্থাকে সম্মান করে তারা সমুজ্জ্বল রাখবেন এটাই প্রত্যাশা করছি। পরিশেষে বন্দর থানা ছাত্রলীগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

About the author

SOFT PRO IT