নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় ভোট ২৫ জুলাই

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে। সোমবার (১৭ জুন) বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশনারের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমান  এ তফসিল ঘোষনা করেন।

উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, নির্বাচন কমিশনারের দেয়া তফসিলে জানানো হয়েছে আগামী ৩০ জুন প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন, ০২ জুলাই বাছাই, ০৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহার এবং ২৫ জুলাই (বৃহস্পতিবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, কাঞ্চন পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড। মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৬শ ৬৫ টি। পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ১শ ৭৮ টি ও মহিলা ভোটার সংখ্যা ১৭ হাজার ৪শ ৮৭টি।

এদিকে তফসিল ঘোষনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। এবারের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন কাঞ্চন পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, সাবেক মেয়র মজিবুর রহমান ভুইয়া। আগামী কাঞ্চন পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী থাকলে একক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে আওয়ামীলীগের রফিকুল ইসলাম রয়েছেন সুবিধাজনক অবস্থানে।

About the author

SOFT PRO IT