নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীর চাষাঢ়া সমবায় মার্কেটে আগুন

নগরীর চাষাঢ়ার সমবায় মার্কেটে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর চাষাঢ়ার সমবায় সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ( ১৬ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে ৫ তলার সিড়ির সামনে যেখানে রেডিমেড পোষাকের ডল ও অন্যান্য নষ্ট জিনিসপত্র ফেলে দেয়া হতো সেখানে আগুন লাগে। পরে মুহুর্ত্বের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এসময় পাশ্ববর্তী পোষাক গোডাউনগুলোর মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় মার্কেট কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ মন্ডরপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে, সাথে সাথে ঘটনাস্থলে পৌছে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে তাৎক্ষনিক আগুন নিভাতে সক্ষম হয় তারা।

ধারনা করা হচ্ছে, কোন সিগারেটের ফুলকি থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

About the author

SOFT PRO IT