বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে : খান মাসুদ

খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ছালেনগর যুব সমাজের উদ্যোগে সর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫জুন) রাতে রুপালী গেইট বালুর মাঠে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ ও প্রধাণ উদ্বোধক হিসেবে উপস্থিত নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। খেলোধুলা করলে যুবকরা বিপথে পরিচালিত হয়না। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই।

ছালেনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আলী রেজা রজ্জব মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছালেনগর পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আনিজ্জল হক, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ছালেনগর স্কুল কমিটির সভাপতি দ্বীণ মোহাম্মদ পাঠান, ছালেনগর পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নুর জাফর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর, ব্যবসায়ী কায়েম মোল্লা, স্বপন, আরিফ, ব্যবসায়ী লুৎফর, সানি, যুবলীগনেতা মাসুম প্রমূখ।

About the author

SOFT PRO IT