সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের জামপুরে উৎসবমুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণ

সোনারগাঁয়ের জামপুরে উৎসবমুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ জুন) জামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ভোটাররা স্মার্ট কার্ড পেয়েছেন। জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলুর সার্বিক সহযোগিতায় ও উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য হামীম শিকদার শীপলু, উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, জামপুর ইউপির সকল মেম্বারবৃন্দ, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লাভলু মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মাসুদ সিকদার, হাজী গোলাম কিবরিয়া ভূঁইয়া, আবুল হাসনাত ভূঁইয়া, আবুল বাশার ভূঁইয়া, আনোয়ারুল ইসলাম শিপন, কাজী মানিক, এনায়েত কবির টারজান, সাদত আলী সাদু, আশরাফুল ইসলাম রিপন, আশিকুর রহমান, রুবেল ভূঁইয়া, রোমান ভূঁইয়া, শাহীন ভূঁইয়া, লিমন, শাহরিয়ার ইমন প্রমুখ।

About the author

SOFT PRO IT