বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সোর্স পরিচয়ে জমি দখলের অভিযোগ

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ প্ওায়া গেছে। বন্দর তিনগাঁও এলাকার হত্যা মামলাসহ একাধীক মামলার আসামি লোকমান ওরফে লেংরা লোকমান দীর্ঘদিন ধরে নিরীহ এলাকাবাসীকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে জমি দখলসহ চাঁদাবাজী করে আসছে। দীর্ঘ এক যুগ ধরে প্রতিবেশী গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. মুজিবুর রহমানের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন।

গত মঙ্গলবার আবারও নতুন করে প্রতিবেশীর জমি দখল করতে যায়। এতে বাধা দিলে লেংরা লোকামানের ভাড়াটে সন্ত্রাসীরা প্রতিবেশীদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৩ জুন) বন্দর থানায় তিনগাঁও গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. মুজিবুর রহমান বাদি হয়ে বন্দর থানায় বাদি হয়ে একটি মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার এসআই মো. তালেব বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে বিবাদি ও বাদি উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে আগামীকাল শনিবার (১৪ জুন) থানায় হাজির হতে বলেছেন। এ সময় পুলিশের সামনেই সোর্স পরিচয় লেংরা লোকমানের স্ত্রী বাদিকে মারধর করতে আসেন। তিনি বাদিকে জেএমবির মিথ্যা মামলা দিয়েও ফাঁসানোর হুমকি দেন।

উল্লেখ্য, এর আগে ওই নারী তার মামাতো ভাইকেও মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে জেলে পাঠিয়েছে বলে এলাবাসী জানায়। এ জন্য তাদের শত অত্যাচারেও মানুষ টু শব্দটি পর্যন্ত করে না। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করতে থানার এসআই মো. তালেবতে দায়িত্ব দেয়া হয়েছে। দুই পক্ষকেই শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।

About the author

SOFT PRO IT