ফতুল্লা বিশেষ সংবাদ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গা‌ড়ি র্নিমাতা আকাশ‌কে লাখ টাকা দিয়ে উৎসাহ যোগালেন অয়ন ওসমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে ল্যাম্বোরগিনির আদলে গাড়ি নির্মাতা আকাশকে ১ লক্ষ্য টাকা অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। বৃহষ্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় ফতুল্লা থানার ছাত্রলীগ নেতা হিমেলের মাধ্যমে এই অনুদান দেন।

আকাশ বলেন, ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল নিজের তৈরি গাড়িতে চড়বো। গাড়ি তৈরিতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আর এই কাজে অনেকের উৎসাহ পেয়েছি। অনুদান পেয়ে আমি অনেক খুশি। অয়ন ওসমান ভাইয়া চান আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। এজন্য সব ধরনের সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা শাহরিয়া রেজা হিমেল জানান, আকাশের কাজে আরো উৎসাহ যোগাতে সাংসদ পুত্র অয়ন ওসমান আর্থিক সহযোগীতা করেছেন। আর এই অর্থ দিয়ে আকাশ তার মেধাকে আরো বিকাশিত করার সুযোগ পাবে। আকাশের প্রশংসা করে উৎসাহ যোগাতে ওই সময় অয়ন ওসমান ভাই বলেছেন, তোমার আত্মবিশ্বাস দেখে আমার কাছে ভালো লেগেছে। আশা করি তুমি সামনে আরো ভালো কিছু করবে। আর এজন্য তোমাকে সব ধরনের সহযোগীতা করবো।

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত অটোরিকশা ওয়ার্কশপে তৈরি হয়েছে এই গাড়ি।  যা ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে প্রায় ১০ ঘণ্টা পাড়ি দিতে সক্ষম। আর এটি তৈরি করেছেন নারায়ণগ‌ঞ্জ ফতুল্লার লামাপাড়া এলাকার আকাশ আহমেদ।

About the author

SOFT PRO IT