অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আনন্দ টি‌ভি থে‌কে পাঁচজন ব‌হিস্কার

আনন্দ টি‌ভি থে‌কে পাঁচজন ব‌হিস্কার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এডমিনিস্ট্রেশন রুমে হামলা, ভাংচুর এবং অফিস স্টাফদের লাঞ্ছিতের অভিযোগে আনন্দ টিভির সিনিয়র রিপোর্টার শিকদার মেহেদী, স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, সুমন সরদার এবং রিপোর্টার জীবন ও সুজন বর্মণকে স্থায়ী বহিস্কার করেছেন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (২৩ মে) আনন্দ টিভির প্রদান কার্যলয়ে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্তু নেয়া হয়। এসময় প্রতিষ্ঠানটির উদ্ধর্তন কর্মকার্তাসহ বিভিন্ন জেলা উপজেলা এবং বিভাগীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে শিকদার মেহেদী বৈশাখী টিভিসহ কয়েকটি টেলিভিশন থেকে বহিস্কার হন। তার বিরুদ্ধে স্বর্ণের দোকানসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও তার ঘনিষ্টসহচর আফজাল হোসেন, জীবন এবং সুজন বর্মণের বিরুদ্ধেও চাঁদাবাজি অভিযোগ রয়েছে। ২০১৭ সালের ৩রা জুলাই শিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে টাঙ্গাইল প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয় আফজাল হোসেনকে।

About the author

SOFT PRO IT