নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

সোনারগাঁয়ে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রহমান ম্যানশনের সামনে থেকে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলো, আড়াইহাজারের মনোহরদী এলাকার সাইজুদ্দিনের ছেলে ফারুক (৩২) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মানিক মিয়ার ছেলে শামসুর রহমান (২৫)।

সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, বুধবার (১২ জুন) ভোর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় রহমান ম্যানশনের সামনে অটোরিকশা সহ অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে যানবাহন ভাড়া নিয়ে রাস্তায় চালককে কৌশলে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়।

About the author

SOFT PRO IT