সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ‍সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া এলাকার ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১২ জুন) দুপুরে সুমিলপাড়া মুনলাইট পূর্ব আব্দুর বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও সলেমুদ্দি শিকদারের ছেলে আবু কালাম শিকদারকে (৪৫) এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এর আগে সকালে কিশোরীর চাচা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তকে আসামি করে মামলা দায়ের করেন।narayanganjbara24সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, কিশোরীর বাবা অসুস্থ থাকায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এর আগেও একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত। মঙ্গলবার (১১ জুন) এবারও কিশোরীকে ডেকে ঘরে নিয়ে ধর্ষণ করেছে বলে মেয়ের চাচা জানায়। আবু কালামকে এ অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

About the author

SOFT PRO IT