বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে এমএ রশিদকে অভিনন্দন

নাসিক ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে এমএ রশিদকে অভিনন্দন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলায় বিনা প্রতিদন্দ্বিতায় নিবাচিত উপজেলা চেয়ারম্যান ও বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদকে নাসিক ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে ২৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পীর মোহাম্দ পিরুর নেতৃত্বে এম এ রশিদকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বুলবুল আহাম্মেদ, ফালান মিয়া, বাচ্চু মিয়া, হাজী কামিজ উদ্দিন, মীর আসলাম, আলিমুল্লাহ, আজিজুল হাকিম, আফজাল প্রমুখ।

এ সময় উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ বলেন, তার চেয়ারম্যান হওয়ার মনোনয়ন পাওয়ার পেছনে বন্দরের আপামর জনসাধারণের অবদান রয়েছে। কারণ ফেসবুকে নৌকার দাবিতে এতো মানুষ আবেদন করেছে তাতে শেখ হাসিনা জনগণের প্রতি সন্মান দেখিয়ে তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এছাতা তিনি উপস্থিত নেতা কর্মীদের বিভিন্ন দিন নির্দেশনা মূলক উপদেশ দেন।

About the author

SOFT PRO IT