নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মাস্টার দেলুর আস্তানা থেকে অস্ত্র গোলা বারুদ ও হেরোইন উদ্ধার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ডাকাত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলুর আস্তানা থেকে রোববার বিকাল সাড়ে ৫টায় অস্ত্র গোলা বারুদ ও হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি ডিবি পুলিশ। মাস্টার দেলু নারায়ণগঞ্জের চিহ্নিত ডাকাত ও কিলার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে।

ডিবির এসআই মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ আইলপাড়া এলাকা খাদেজার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, ২৭ রাউন্ড গুলি, ১১টি ককটেল, ৩.৩০ গ্রাম গান পাউডার ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দেলোয়ার ওরফে মাস্টার দেলুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   3   =