সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ট্রাকচাপায় কৃষক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে শনিবার (৮ জুন) সকালে ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত মাছুম মিয়া সোনারগাঁ উপজেলার ললাটি এলাকার নূর মোহাম্মদের ছেলে।

সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ বলেন, বেলা সাড়ে ১১ টার সময় গরুর ঘাস নিয়ে মাছুম মিয়া রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে মারধর করেন। পুলিশ চালক আটক ও ট্রাকটি উদ্ধার করেছে।

About the author

SOFT PRO IT