নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাইনবোর্ডে ১৩ পরিবহন চাঁদাবাজ আটক

সাইনবোর্ডে ১৩ পরিবহন চাঁদাবাজ আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার (৩১ মে) সকালে ১৩ পরিবহন চাঁদাবাজাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।

আটকরা হলো, শরিফ, সৈয়দ আহসান উদ্দিন ওরফে জুয়েল, জলিল মিয়া, মো. মাসুদ, মো. সিদ্দিক, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, সোরাব হোসেন সর্দার, রিপন শিকদার, সাকিল ইসলাম ভূঁইয়া, সোহেল, মো. মাসুদ ওরফে হাবিব ও মাহমুদুন নবী অপু।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, মহাসড়কের পরিবহন চাঁদাবাজির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা ও ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্বিরগঞ্জ থানায় মামলা হবে।

About the author

SOFT PRO IT