ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ পবিত্র জুমাতুল বিদা

জুমাতুল বিদা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ শুক্রবার (৩১ মে) পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ শুক্রবার মুসলিমি উম্মাহর কাছে পবিত্র জুমাতুল বিদা নামে পরিচিত। দিনটি ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে পালন করেন মুসলমানরা। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে শেষ জুমা বারকে পালন করা হয় বিশেষ ইবাদতের মাধ্যমে। প্রত্যেক বছরের মতো এবারও দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করবেন মুসল্লিরা। খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হবে।

বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়।

About the author

SOFT PRO IT