রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠত হয়েছে। বুধবার সন্ধায় দাউদুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সভাপতি জাকির হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার ছাদাত ছায়েম, সাধারাণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জেলা যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, ভোলাব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু মাসুম, জেলা সে¦চ্ছাসেবকদল নেতা মাসুদ বাবুল, জেলা যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, উপজেলা ছাত্রদল নেতা আবু মাসুম, সুলতান, আজিম, বিএনপির নেতা আব্দুল মতিন, রমিজউদ্দিন, শরিফুল আলম টুটুল, মামুন প্রধান প্রমূখ।

About the author

SOFT PRO IT