সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে বাসচাপায় আব্দুর রহিম নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ভোলার তমিজুদ্দিনের মোল্লা পুসকুন গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের তাজপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, দুপুরে উপজেলার টিপুরদী এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রী নিয়ে যাচ্ছিল আব্দুর রহিম। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাস ওই অটোরিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালক মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT