বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডা. আমির হোসেনের পিতা ফজল হক মেম্বার আর নেই

ডা. আমির হোসেনের পিতা ফজল হক মেম্বার আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে দুবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও  ডা. আমির হোসেনের পিতা  এবং কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর তিন তিনবারের সাবেক মেম্বার ফজল হক (৮৫) আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২৮ মে (মঙ্গলবার) রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালিন সময় তিনি ৫ ছেলে ৩ মেয়ে নায়-নাতীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। ২৯ মে (বুধবার) দুপুর ২ টায় সেলসার্দী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে কল্যান্দী কবরস্থানে তার শেষ সমাধি করা হয়। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে জানাযায় অংশগ্রহণ করেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার প্রধান, সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লা সানু, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, স্থানীয় মেম্বার মকবুল হোসেন, প্রবাসি ব্যবসায়ীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT