প্রযুক্তি সদ্যপ্রাপ্ত

৩০ লাখ ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : গেলো ছয় মাসে প্রায় ৩০ লাখ ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে সামাজিক মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ইসফোর্সমেন্ট রিপোর্ট নামে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অক্টোবর ২০১৮ থেকে মার্চ ২০১৯ পর্যন্ত যেসব বিরূপ পোস্ট ও ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে তার বিবরণী তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।

ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা ছাড়াও, ছয় মাসে ৭০ লাখের বেশি নেতিবাচক পোস্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কিছু কিছু অ্যাকাউন্ট মুছে দেয়ার পর ফেসবুক নীতিমালা অনুযায়ী আবেদনের পর পর্যবেক্ষণ শেষে ব্যবহারকারীকে আবার তা ফিরিয়ে দেয়া হয় বলেও প্রতিবেদনে জানানো হয়।সূত্র: সময়

About the author

SOFT PRO IT