বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নবীগঞ্জ গ্লাস স্কুলের নবম শ্রেনীর ছাত্রী তানজিলা আক্তার (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৪টার সময় বন্দর নবীগঞ্জ হাফিজিবাগ এলাকায় তার নিজ বাসভবনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আত্মহত্যাকারির পিতা আসলাম মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। এ ব্যাপারে আত্মহত্যাকারির পিতা আসলাম মিয়া সাংবাদিকদের বলেন, সকালে আমার মেয়ে পড়ার ব্যাপারে দেওলী এলাকায় তার বান্ধবী শান্তার বাসায় যায় সেখান থেকে এসে কিছু না বলে ঘড়ের আড়ার সাথে তার ব্যবহারিত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতামহত্যা করে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ী ইনর্চাজ মোস্তাফিজ সাংবাদিকদের জানান, আত্মহত্যাকারী তানজিলা আক্তার নবীগঞ্জ গ্লাস স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিল। বৃহস্পতিবার ৪টার সময় নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমরা এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT