সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত

সোনারগাঁয়ে মোটর সাইকেলের ধাক্কায় শিশু নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে মোটরসাইকেলের ধাক্কায় মুন্না নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৩ মে (বৃহস্পতিবার) বিকালে মোগরাপাড়া চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।  নিহত মুন্না (১২) পিরোজপুর এলাকার রহমত আলীর নাতী মাহাতাব মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সলিমুল হক জানান, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ লিজা পাম্পের দক্ষিন পাশে মুন্না (১২) মহাসড়কে সাইকেল চালিয়ে মোগরাপাড়া আসার পথে একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে সরাসরি ধাক্কা মেরে ময়লার স্তুপের উপর ফেলে চলে যায়। এসময় পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ সোনারগাঁ থানায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

About the author

SOFT PRO IT