ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

ফতুল্লায় ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাতে ভুইঁঘর এলাকায় অভিযান চালিয়ে তাদরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. শাওন(৩২), মাসুম(৩৫), সুমন(২৮), মামুন(২০) ও আমিন(৪০)।

থানা সূত্র জানায়, এসআই মিজান ও এএসআই তারেক আজিজ গোপন সংবাদের ভিত্তিতে ভূইঁঘর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ভূইঁঘর এলাকার রাব্বানীর পুত্র মো. শাওন(৩২), দেলপাড়া এলাকার শাহজাহানের পুত্র মাসুম মাসুম(৩৫), ফরহাদের পুত্র সুমন(২৮), আতাহার কাজীর পুত্র মামুন(২০) ও মাহমুদপুর এলাকার নূর মোহাম্মদের পুত্র আমিনকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

About the author

SOFT PRO IT