রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সহ আটক-২

না.গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম সম্পাদক সহ আটক ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস শাহ আলম ভূইয়া ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকা নয়াপল্টন দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তাদেরকে আটক করে ডিবি।

জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এসএম শৈবাল হোসেন জানান, ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচীতে অংশগ্রহণের সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আলম ভূইয়া ও বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে ডিবি ধরে নিয়ে গেছে।

About the author

SOFT PRO IT