সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন বাবুল ওমর বাবু

সোনারগাঁ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন বাবুল ওমর বাবু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবুল ওমর বাবু। সোমবার (২০ এপ্রিল) দুপুরে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, শম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রউফ, কাঁচপুর ইউপির চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউপির চেয়ারম্যান হামীম শিকদার শীপলু,  নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, মোগরাপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাদিপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বিভিন্ন ইউপির মেম্বার ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

About the author

SOFT PRO IT