নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানুষের জন্য আমরা সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘মানুষের জন্য আমরা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪( শহর সংবাদদাতা ) : মানুষের জন্য আমরা সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০ মে) বিকালে নগরীর দেওভোগ কৃষ্ণচূড়া মোড় এলাকার স্বাস্থ্য কেন্দ্রে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী সমিতির পরিচালক কবির হোসেন, মোজাম্মেল হক, খবির উদ্দিন খবু, আরজু আহমেদ ও সমাজ সেবক আক্তারুজ্জামান আক্তার।

সংগঠনটির সভাপতি ইসহাক হোসেন বাপ্পি ও সাধারন সম্পাদক মাসুদ রানা লালের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, তরুন সমাজ সেবক সাইফুল আলম বিপ্লব, পারভেজ মল্লিক, মাকসুদ হোসেন রকি, ইব্রাহিম মাহমুদ, অভি প্রমূখ।

About the author

SOFT PRO IT