বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে পিতা পুত্রসহ গ্রেফতার-৫

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে পিতাপুত্রসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত  ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। রোববার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো মদনগঞ্জ লক্ষার চর এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও তার ছেলে আসিফ (২২) একই এলাকার লুৎফর রহমানের ছেলে কাবা (২৫) মৃত আব্দুল হাই মিয়ার ছেলে লুৎফর রহমান (৬০) ও তার স্ত্রী মঞ্জু বেগম (৪৫)। ধৃতদের সোমবার (২০ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT