সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-২

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  সোনারগাঁ উপজেলার মেঘনা ঝাউচর ও এশিয়ান হাইওয়ে রোডের মৈশটেক এলাকায় রবিবার (১৯ মে) পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অহিদুল ইসলাম (৪০) ও তানিয়া আক্তার (২৪)।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি কভার্ড ভ্যানের চাপায় অহিদুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে। অহিদুল ইসলাম গাজীপুর শ্রীপুর এলাকার বাসিন্দা। সে মাগুরা পেপার মিলের শ্রমিক। পুলিশ ট্রাকের চালক রফিক মিয়াকে আটক করে।

অপরদিকে উপজেলার এশিয়ান হাইওয়ে রোডের মৈশটেক এলাকায় রাস্তা পারাপারের সময় তানিয়া আক্তার নামে এক শ্রমিক নিহত হয়েছে। তানিয়া আক্তার উপজেলার লক্ষীবর্দী গ্রামের ইসমাঈল হোসেনের মেয়ে। সে বিআর স্পিনিং কারখানার শ্রমিক।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

About the author

SOFT PRO IT