রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রাইভেটকার চাপায় সেলিম খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৯ মে) উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ব্রাহ্মণখালী এলাকায় ঘটে এ দুর্ঘটনা। সেলিম বরগুনা সদর থানাধীন বদরখালী এলাকার মৃত রমেজ খানের ছেলে।

ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, সকালে ব্রাহ্মণখালী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সেলিম। এসময় ভুলতাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT