বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ জাহিদুল গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ জাহিদুল গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : র‌্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম ইমন (২৩)কে গ্রেপ্তার করেছে। ওই সময় র‌্যাব ১১ গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জাহিদুলের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা এবং ২টি মোবাইল সেট উদ্ধার করে। শনিবার বিকেলে বন্দর থানার স্বল্পেরচকস্থ চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে র‌্যাব ১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি ফরিদুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৬২(৫)১৯। গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম ইমন বন্দর রুপালী গেইট এলাকার নুরুল হোসেনের বাড়ী ভাড়াটিয়া উক্ত এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। ধৃতকে মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT