অন্যান্য রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মতলব উত্তর মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মিছিল

মতলব উত্তর মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মতলব উত্তর প্রতিনিধি ) : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ¦ নুরুল আমিন রুহুলকে স্বাগত জানিয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের হয়।

শনিবার (১৮ মে) সকালে মুদাফর বাজার থেকে মিছিলটি বের হয়ে মাথাভাঙ্গা হয়ে মোহনপুর এসে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য রিপন মৃধা, কাজী হাবিবুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মো. দুলাল দেওয়ান, রাজ্জাক প্রধান, সাধারন সম্পাদক কাজী মোফাজ্জল হোসেন, আবদুস সামাদ হাওলাদার, মাহফুজুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT