বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গ্যাস পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ড

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে গ্যাসের মেইন পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ড ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডস্থ ঋষিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন প্রকার ক্ষতিসাধনের সংবাদ পাওয়া যায়নি।

এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে এসে গ্যাসের মেইন পাইপের লিকেজ বন্ধ করে।

স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার গনমাধ্যমকে জানান, গ্যাসের পাইপে ঝং পড়ার কারণে লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঋষিপাড়া এলাকার অনেক বসতি বাড়ী।

About the author

SOFT PRO IT