নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে ককটেল বিস্ফোরণ করে ছিনতাইয়ের চেষ্টা, আটক-১

না.গঞ্জে ককটেল বিস্ফোরণ করে ছিনতাইয়ের চেষ্টা, আটক-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুরে বৃহস্পতিবার (১৬ মে) রাতে স্বর্ণের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। আটক ইয়াসিন উপজেলার নলুয়াপাড়ার আলী আহমেদের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, স্বর্ণের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে আটক ইয়াসিন। ওই সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT