বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভেজ হাসানের মনোনয়ন ফরম সংগ্রহ

বন্দরে ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভেজ হাসানের মনোনয়ন ফরম সংগ্রহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আগামী ১৮ই জুন অনুষ্ঠেয় বন্দর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ পারভেজ হাসান উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহষ্পতিবার (১৬ মে) ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, মদনপুর ইউপির ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বিলকিস আক্তার, স্থানীয় মফিজুল ইসলাম, ইসলাম মিয়া, মনির হোসেন, মামুনুর রশিদ, বুলবুল সহ অন্যান্যরা।

উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিভিন্ন প্রতিদ্বন্দি ও হেভীওয়েট প্রার্থী থাকলেও সকল প্রার্থীর তুলনায় ভাইস চেয়ারম্যান পদে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে হাফেজ পারভেজ হাসান ভোটারদের মধ্যে তুমুল আলোচনায় আছেন এবং ভোটারদের পছন্দের তালিকায় তার নাম জোড়েসোরেই শোনা যাচ্ছে। হাফেজ পারভেজ হাসান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন পুর্ব কেওঢালা গ্রামের বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সম্পৃক্ত থাকার কারণে অন্য প্রার্থীদের তুলনায় ভোটাররা তাকে এগিয়ে রাখছেন এবং সকলের ইতিবাচক সাড়া নিয়ে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন বলে ধারণা সকলের।

সাংবাদিকদেরকে পারভেজ হাসান জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছি। মানুষের কল্যাণেই আমার রাজনীতি এবং সকলের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করে বন্দর উপজেলাকে গড়ে তুলতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবো।

About the author

SOFT PRO IT