নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাগরিকদের সেবা দিতে পুলিশের ছুটি  বন্ধ ঘোষনা দি‌লেন এস‌পি হারুন

নাগরিকদের সেবা দিতে পুলিশের ছুটি  বন্ধ ঘোষনা দি‌লেন এস‌পি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বিপিএম ও পিপিএম বার বলেছেন, আসন্ন ঈদে নাগরিকদের সেবা প্রদানের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যদের ছুটি বন্ধ রাখা হয়েছে। জেলার সকল পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ সদস্যরা সম্বন্বয় করে যানজট নিরসনের লক্ষ্যে কাজ করবে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রমজান মাসে সড়কে যাতে যানজট না থাকে, চাঁদাবাজি-চুরি বা ছিনতাই না হয় ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে-এ লক্ষ্যে বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সড়ক ও মহাসড়কগুলোকে কয়েকটি সেক্টরে আমরা সার্বিকভাবে কাজ করবো।

তিনি বলেন, চাষাঢ়া লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত রাস্তার মধ্যভাগে ডিভাইডার করা হয়েছে। যাতে কোনো যানজট না হয়। এছাড়া মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও থাকবে।

এসপি আরো বলেন, আজকে আমরা ১৬টি হোন্ডা মোবাইল উদ্বোধন করেছি। এগুলোর মাধ্যমে নগরীর ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সদর, সাইনবোর্ডসহ প্রতিটি এলাকার যেখানেই সমস্যা হবে সেখানেই তাৎক্ষণিকভাবে চলে যাবে আমাদের সদস্যরা। চুরি, ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো ঘটনায় এগুলোর মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেবে আমাদের কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT