রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হত্যার ভয় দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকায় কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে ১৫ মামলার আসামি সোলাইমান। উদ্ধারকৃত অপহৃত ওই কলেজ শিক্ষার্থী নারায়ণগঞ্জ আদালতে জবানবন্দিতে এই কথা স্বীকার করেন। বুধবার (১৫ মে) বিকালে জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

আসামি সোলাইমান উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ৩টি হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।

ধর্ষিতা কলেজ শিক্ষার্থীর জবানবন্দির বরাত দিয়ে ওসি জানান, ডাকাত সোলাইমান অনেক দিন ধরেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। ফোনে বিভিন্ন সময় বিরক্ত করতো। সন্ত্রাসী ও ডাকাত হওয়ায় প্রেমের প্রস্তাবে রাজি হয়নি ওই শিক্ষার্থী।

গত ৮ মে দুপুরে রুপায়ন কিন্ডার গার্ডেন স্কুলের সামনে থেকে মাইক্রোবাসে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। ওই মাইক্রোবাসে আরো ৩ থেকে ৪ জন লোক ছিলো। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর কলেজ শিক্ষার্থীকে চার দিন ধরে আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।

About the author

SOFT PRO IT