বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আলোচিত সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মাদক ব্যবসায়ী ও আলোচিত সন্ত্রাসী রুবেলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) বিকেলে বন্দরের লাউসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী রুবেল একই উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া এর আগে তাকে ধরতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন পুলিশ সুপার। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT