বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আল-আমিন মসজিদের নবকমিটিকে যুব সমাজের ফুলেল শুভেচ্ছা

আল-আমিন মসজিদের নবকমিটিকে যুব সমাজের ফুলেল শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর আল-আমিন জামে মসজিদের নতুন কমিটির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক বলেছেন, নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে আমিন আবাসিক এলাকার শান্তিপ্রিয় সর্বস্তরের জনগন। একটি মহল এই কমিটিকে বাধাগ্রস্থ করার জন্য গভীর ভাবে ষড়যন্ত্র করে আসছে।

মসজিদ ও পঞ্চায়েত কমিটির দায়িত্ব থাকবে এই এলাকার যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখার। বুধবার (১৫ মে) বিকেলে বন্দর আমিন আবাসিক এলাকার যুব সমাজ নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে তিনি যুব সমাজের উদ্দেশ্যে এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, আল- আমিন জামে মসজিদ নতুন কমিটি সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান, আমিন আবাসিক এলাকার যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন হুমায়ন, বাবু, শাওন, শুভ, রিয়াদ, সালাউদ্দিন, সিয়াম, সজিব, সানী, সাব্বির,, আরিফ, জুয়েল, মাজেদুল, সুজন, হাসিফ ও পারভেজ প্রমুখ।

About the author

SOFT PRO IT