নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ৫ ড্রেজার শ্রমিককে কারাদন্ড

সোনারগাঁয়ে ৫ ড্রেজার শ্রমিককে কারাদন্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে মেঘনা নদীর আনন্দবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ ড্রেজার শ্রমিককে কারাদন্ড দেওয়া হয়েছে।  বুধবার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অঞ্জন কুমার সরকার বলেন, উপজেলার মেঘনা নদীর আনন্দবাজার এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বুধবার পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, রুহুল আমিন, শাকিল মিয়াকে এক বছরের কারাদন্ড এবং হাফিজ মিয়াকে এক মাস কারাদন্ড দেওয়া হয়।

About the author

SOFT PRO IT